ফাইভারে নতুনদের অর্ডার পাওয়ার কৌশল

 ফাইভারে নতুনদের অর্ডার পাওয়ার কৌশল

📅 ১৬ নভেম্বর২০২৬    ⏱ ৫ মিনিটে পড়ুন    


ফাইভারে নতুনদের অর্ডার পাওয়ার কৌশল

ফাইবার-এ অ্যাকাউন্ট খুলেছেন গিগ তৈরি করেছেন। কিন্তু এখনো প্রথম অর্ডারের অপেক্ষায় রয়েছেন? চিন্তার কিছু নেই নতুনদের শুরুতে এমন সমস্যায় পড়তে হয়। তবে কিছু সঠিক কৌশল অনুসরণ করলে ক্লায়েন্টের নজরে আসার সম্ভাবনা অনেকটাই বাড়ানো যায়। চলুন জেনে নেওয়া যাক Fiverr-এ নতুনদের প্রথম অর্ডার পাওয়ার ১২টি কার্যকর কৌশল। 

১. নিজের পছন্দের একটি কাজ বেছে নিন

Fiverr-এ নতুন অবস্থায় কাজ শুরু করতে গেলে প্রথমেই ঠিক করতে হবে আপনি কোন কাজটি ভালো পারেন। অনেকেই একসাথে অনেক ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করেন। এতে ক্লায়েন্ট বুঝতে পারেন না আসলে আপনি কোন কাজে বেশি দক্ষ। তাই শুরুতে নিজের পছন্দের একটি কাজ নিয়ে এগিয়ে যাওয়া ভালো। যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন পারেন তাহলে লোগো ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরির কাজ দিয়ে শুরু করতে পারেন। এতে নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাজের মানও ভালো করা সম্ভব হবে।

২. গিট টাইটেল সুন্দরভাবে লিখুন

Fiverr-এ ক্লায়েন্টরা সাধারণত তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শব্দ লিখে সার্চ করেন। তাই Gig তৈরি করার সময় শিরোনামের দিকে একটু বেশি নজর দিতে হবে। এমনভাবে Title লিখবেন যেন একজন ক্লায়েন্ট দেখেই বুঝতে পারেন আপনি কী ধরনের কাজ করে দিতে পারবেন। ধরুন আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে WordPress Website Design বা Website Design এর মতো শব্দ ব্যবহার করতে পারেন। তবে শুধু Keyword দিলেই হবে না। শিরোনামটি সহজ এবং আপনার কাজের সাথে মিল রেখে তৈরি করতে হবে।

৩. Fiverr প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে রাখুন

Fiverr-এ কাজ পাওয়ার জন্য শুধু Gig তৈরি করলেই হবে না। নিজের প্রোফাইলটিও সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। কারণ অনেক ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে Seller-এর প্রোফাইল দেখে নেন। তাই প্রোফাইলে ভালো একটি ছবি ব্যবহার করুন এবং নিজের সম্পর্কে পরিষ্কারভাবে লিখুন। আপনি কী কাজ পারেন এবং কোন কোন বিষয়ে দক্ষ তা উল্লেখ করুন। পাশাপাশি ভাষা ও শিক্ষাগত যোগ্যতার তথ্যও ঠিকভাবে পূরণ করুন। একটি গোছানো প্রোফাইল ক্লায়েন্টের কাছে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে সাহায্য করবে।

৪. Gig-এর ছবি ও ভিডিও নিজের মতো করে তৈরি করুন

Fiverr-এ একজন ক্লায়েন্ট প্রথমে আপনার Gig-এর ছবিটি দেখেন। তাই ছবিটি সুন্দর ও আকর্ষণীয় হওয়া খুব জরুরি। এমন ছবি তৈরি করুন যা দেখেই ক্লায়েন্ট বুঝতে পারেন আপনি কী ধরনের কাজ করে থাকেন। অন্যের ডিজাইন ব্যবহার না করে নিজের তৈরি করা কাজের নমুনা যুক্ত করুন। ছবির মধ্যে অপ্রয়োজনীয় লেখা না দিয়ে পরিষ্কারভাবে সার্ভিসের বিষয়টি তুলে ধরুন। সম্ভব হলে একটি ছোট ভিডিও তৈরি করুন যেখানে আপনার কাজের ধরন এবং সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে। এতে ক্লায়েন্ট আপনার কাজ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন।

৫. তিনটি প্যাকেজ সুন্দরভাবে সাজিয়ে রাখুন

Fiverr-এ নিজের সার্ভিসের জন্য Basic, Standard এবং Premium এই তিনটি প্যাকেজ তৈরি করতে পারেন। এতে ক্লায়েন্ট নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী পছন্দের প্যাকেজটি বেছে নিতে পারবেন। প্রতিটি প্যাকেজে কী কী সুবিধা থাকবে এবং কতদিনের মধ্যে কাজ জমা দেবেন তা পরিষ্কারভাবে উল্লেখ করুন। শুরুতে Basic প্যাকেজের দাম তুলনামূলক সহজলভ্য রাখতে পারেন। তবে নিজের কাজের মান ও সময়ের মূল্য বিবেচনা করে দাম নির্ধারণ করবেন। এতে ক্লায়েন্ট সহজেই আপনার সার্ভিস সম্পর্কে ধারণা পাবেন।

৬. Gig Description সুন্দরভাবে লিখুন

আপনার Gig Description এমনভাবে লিখতে হবে যেন ক্লায়েন্ট পড়েই বুঝতে পারেন আপনি কী কাজ করে দিতে পারবেন। এখানে নিজের সার্ভিসের বিস্তারিত তুলে ধরুন এবং ক্লায়েন্ট আপনার কাছ থেকে কী কী সুবিধা পাবেন তা উল্লেখ করুন। কাজের ধরন, ডেলিভারির সময় এবং প্রয়োজনীয় তথ্যগুলো সহজ ভাষায় লিখুন। পাশাপাশি ক্লায়েন্টের মনে সাধারণত যেসব প্রশ্ন আসে সেগুলোর উত্তরও যুক্ত করতে পারেন। এতে কাজ দেওয়ার আগে ক্লায়েন্টের অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং আপনার সার্ভিস সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে।

৭. Buyer Request অনুযায়ী অফার পাঠান

Fiverr-এ কাজ পাওয়ার জন্য শুধু নিজের Gig-এর ওপর নির্ভর করে বসে থাকবেন না। ক্লায়েন্টের প্রয়োজন বুঝে তার কাজের জন্য উপযুক্ত অফার দেওয়ার চেষ্টা করুন। অফার পাঠানোর সময় ক্লায়েন্ট কী ধরনের কাজ চাচ্ছেন তা ভালোভাবে পড়ে নিন। এরপর নিজের দক্ষতা অনুযায়ী কীভাবে কাজটি করে দিতে পারবেন তা সহজ ভাষায় লিখুন। একই লেখা সবাইকে পাঠানোর পরিবর্তে প্রতিটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আলাদা করে মেসেজ তৈরি করুন। তবে অফার পাঠানোর আগে Fiverr-এর বর্তমান নিয়ম অবশ্যই দেখে নেবেন।

৮. দ্রুত ও সুন্দরভাবে মেসেজের উত্তর দিন

কোনো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করলে যতটা সম্ভব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করুন। কারণ অনেক সময় ক্লায়েন্ট একাধিক সেলার এর সাথে কথা বলেন এবং যার কাছ থেকে ভালো সাড়া পান তাকেই কাজ দিতে আগ্রহী হন। তাই মেসেজের উত্তর দেওয়ার সময় ভদ্রতা বজায় রাখুন এবং নিজের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন। ক্লায়েন্টের প্রশ্নের সঠিক উত্তর দিন। ইংরেজিতে সমস্যা হলে আগে থেকে কিছু সাধারণ বাক্য তৈরি করে রাখতে পারেন। তবে প্রতিটি মেসেজ ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী লিখবেন।

৯. প্রথম ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিন

Fiverr-এ প্রথম অর্ডার পাওয়ার পর কাজটি যত্নসহকারে সম্পন্ন করার চেষ্টা করুন। কারণ প্রথম ক্লায়েন্টের সাথে আপনার কাজের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ক্লায়েন্ট যে নির্দেশনা দিয়েছেন সেগুলো ভালোভাবে বুঝে নিন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা দিন। কাজ শেষ করার আগে একবার ভালোভাবে যাচাই করে নেবেন যেন কোনো ভুল না থাকে। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অনুমান করে কাজ না করে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিন। এতে ক্লায়েন্ট আপনার কাজের প্রতি সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা বাড়বে।

১০. Fiverr-এর নিয়মকানুন মেনে কাজ করুন

Fiverr-এ দীর্ঘদিন কাজ করতে হলে অবশ্যই তাদের নিয়ম মেনে চলতে হবে। অনেক নতুন Seller না বুঝে এমন কিছু কাজ করেন যা তাদের অ্যাকাউন্টের জন্য সমস্যা তৈরি করতে পারে। যেমন Fiverr-এর বাইরে লেনদেন করা, ভুয়া রিভিউ নেওয়া অথবা অন্যের কাজ নিজের নামে দেখানো। এসব কাজ থেকে সবসময় দূরে থাকুন। কাজ শুরু করার আগে Fiverr-এর নিয়মগুলো ভালোভাবে জেনে নিন। এতে আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে এবং নিশ্চিন্তে কাজ চালিয়ে যেতে পারবেন।

শেষ কথা

Fiverr-এ প্রথম অর্ডার পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। কারো অল্প সময়ের মধ্যে অর্ডার আসে আবার কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তাই শুরুতেই হতাশ না হয়ে নিজের কাজের মান ভালো করার দিকে মনোযোগ দিন। উপরের বিষয়গুলো অনুসরণ করে নিজের গিগ  সুন্দরভাবে সাজান এবং নিয়মিত কাজের অগ্রগতি দেখুন। প্রয়োজন হলে Gig-এর Title, ছবি ও দাম পরিবর্তন করে আরও ভালোভাবে সাজিয়ে নিন। মনে রাখবেন নিজের দক্ষতা এবং ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়াই Fiverr-এ এগিয়ে যাওয়ার অন্যতম উপায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url