মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো


মালয়েশিয়া ভ্রমণে যাওয়ার আগে নিজের লাগেজ সুন্দরভাবে গুছিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রথমবার মালয়েশিয়া যেতে চাইলে কোন জিনিসগুলো সঙ্গে নেওয়া উচিত তা আগে থেকেই জেনে রাখা দরকার।
মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো

সঠিক নিয়মে লাগেজ গোছানো থাকলে ভ্রমণের সময় অপ্রয়োজনীয় ঝামেলা অনেকটাই কমে যায় এবং প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়াও সহজ হয়। তাই চলুন জেনে নেওয়া যাক মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো।

মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো

১. ভ্রমণের আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করুন

লাগেজ গোছানোর আগে একটি নোট বা তালিকা তৈরি করুন। এতে আপনি কোন জিনিস নিয়েছেন বা নেননি তা আপনি তালিকা দেখলেই বুঝতে পারবেন কোন জিনিস নেওয়া বাকি আছে কিনা। অনেকেই শেষ মুহূর্তে ব্যাগ গোছাতে গিয়ে পাসপোর্ট চার্জার মোবাইল ফোন ও প্রয়োজনীয় ওষুধ নিতে ভুলে যান। এই ধরনের সমস্যায় রাতে ভ্রমণের কিছুদিন আগে থেকেই আপনাকে প্রস্তুতি শুরু করতে হবে। প্রথমে কত দিনের জন্য মালয়েশিয়া যাচ্ছেন তা ঠিক করুন। এরপর আপনার প্রয়োজনীয় অনুযায়ী কোন কোন পোশাক নিজের ব্যবহারের জিনিস এবং দরকারি সামগ্রী সঙ্গে নেবেন সেইগুলোর একটি তালিকা তৈরি করে নিলে আপনার বুঝতে সুবিধা হবে।

আপনি যদি কয়েক দিনের জন্য ঘুরতে যান তাহলে এক ধরনের প্রস্তুতি নিতে হবে। আবার দৈর্ঘ্য দিনের সময় থাকার পরিকল্পনা থাকলে আপনার প্রয়োজনীয় জিনিসের পরিমাণ কিছুটা বাড়তে পারে। তাই নিজের ভ্রমণের সময় এবং প্রয়োজন বুঝে তালিকা তৈরি করুন। এতে ব্যাগ গোছানোর সময় কোন গুরুত্বপূর্ণ জিনিস বাদ পড়ার সম্ভাবনা কম থাকবে। 

২. ভ্রমণের জন্য উপযুক্ত লাগেজ নির্বাচন করুন

বিদেশ ভ্রমণের সময় ভালো মানের লাগেজ ব্যবহার করা বেশ সুবিধাজনক। কারণ বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত ব্যাক বহন করতে হয়। তাই এমন ব্যাগ নির্বাচন করা উচিত যা সহজে বহন করা যায় এবং ভেতরের জিনিসপত্র নিরাপদে রাখা যায়।সাধারণত ভ্রমণের জন্য ট্রলি ব্যাগ ব্যাকপ্যাক এবং ছোট হ্যান্ড ব্যাগ ব্যবহার করা হয়।

জিনিসের ধরন প্রয়োজনীয় সামগ্রী
পোশাক জামা কাপড়
ডকুমেন্টস পাসপোর্ট, ভিসা, বিমান টিকিট
প্রসাধনী টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু
ওষুধ প্রয়োজনীয় ওষুধ ও প্রেসক্রিপশন
গ্যাজেট মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক
অর্থ মালয়েশিয়ান রিঙ্গিত ও ব্যাংক কার্ড
অন্যান্য জুতা, ছাতা ও পরিচয় ট্যাগ
ট্রলি ব্যাগে পোশাক ও অন্যান্য বড় জিনিস রাখতে পারেন। চাকা থাকার কারণে এটি সহজে টেনে নিয়ে যাওয়া যায়। ব্যাকপ্যাকে মোবাইল পাওয়ার ব্যাংক পানির বোতল এবং প্রয়োজনীয় ছোটখাটো জিনিস রাখা যায়। অন্যদিকে হ্যান্ড ব্যাগে পাসপোর্ট টিকিট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখলে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায়।

 তবে ব্যাক কেনার আগে সেটির চেইন হাতল ও অন্যান্য অংশ ভালোভাবে দেখে নেবেন। পাশাপাশি আপনার বিমানের টিকিট অনুযায়ী কত কেজি লাগেজ নেওয়ার অনুমতি রয়েছে তা জেনে নিন।

৩. মালয়েশিয়ার আবহাওয়া অনুযায়ী পোশাক নিন

মালয়েশিয়ায় সাধারণত গরম থাকে এবং আবহাওয়াও বেশ ভাবসা থাকে। তাই সেখানে ভ্রমণের জন্য খুব বেশি ভারী পোশাক নেওয়ার প্রয়োজন হয় না। বরং আরামদায়ক এবং সহজে পরা যায় এমন পোশাক বেছে নেওয়া ভালো।টি-শার্ট শার্ট সুতি কাপড়ের পোশাক এবং আরামদায়ক প্যান্ট সঙ্গে রাখতে পারেন। বাইরে ঘোরাঘুরির জন্য এমন পোশাক নিন যাতে দীর্ঘ সময় চলাফেরা করলেও কোন সমস্যা না হয়।পোশাক নেওয়ার সময় ভ্রমণের দিনের সংখ্যা বিবেচনা করুন। প্রতিদিনের জন্য আলাদা পোশাক রাখার পাশাপাশি একটি বা দুটি অতিরিক্ত পোশাক নিতে পারেন।

এছাড়া মালয়েশিয়ায় বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে। তাই একটি ছোট ছাতা বা হালকা রেইনকোট সঙ্গে রাখা ভালো। শপিং মল বা ঠান্ডা পরিবেশের কোন জায়গায় গেলে সঙ্গে একটি পাতলা জ্যাকেট রাখলে ভালো হবে।পোশাকগুলো ব্যাগে রাখার আগে সুন্দরভাবে ভাঁজ করে নিন। চাইলে রোল করেও রাখতে পারেন। এতে ব্যাগের জায়গা ভালোভাবে ব্যবহার করা যায়।

৪. প্রয়োজনীয় টয়লেট্রিজ ব্যাগ গুছিয়ে নিন

বিদেশে গিয়ে প্রতিদিনের ব্যক্তিগত কাজের জন্য কিছু সামগ্রী প্রয়োজন হয়। যেমন টুথব্রাশ টুথপেস্ট সাবান শ্যাম্পু এবং ফেসওয়াশ। এসব জিনিস আলাদা একটি ব্যাগে রাখলে সহজেই খুঁজে পাওয়া যায়।অনেকেই এসব সামগ্রী পোশাকের সঙ্গে রেখে দেন। এতে ব্যাগের ভেতর জিনিসপত্র এলোমেলো হয়ে যেতে পারে। আবার কোনো তরল পদার্থের বোতল থেকে পানি বা শ্যাম্পু বের হলে পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।  প্রয়োজনীয় জিনিস রাখার জন্য ছোট একটি আলাদা ব্যাগ ব্যবহার করুন। সেখানে নিজের প্রয়োজন অনুযায়ী টুথব্রাশ টুথপেস্ট শ্যাম্পু, সাবান, চিরুনি, ফেসওয়াশ, ময়েশ্চারাইজার এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী রাখতে পারেন।

মেয়েদের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী ও মেকআপের জিনিস আলাদা করে রাখা ভালো।তরল প্রসাধনী নেওয়ার সময় বিমান সংস্থার নিয়ম মেনে চলুন। বিশেষ করে হ্যান্ড লাগেজে তরল পদার্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা থাকতে পারে।

৫. প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সঙ্গে রাখুন

বিদেশ ভ্রমণের সময় শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন। কারণ পরিচিত পরিবেশের বাইরে গেলে আবহাওয়া ও খাবারের পরিবর্তনের কারণে কখনো কখনো শারীরিক অস্বস্তি হতে পারে।যারা নিয়মিত ওষুধ সেবন করেন তারা ভ্রমণের পুরো সময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। ওষুধের পাশাপাশি চিকিৎসকের প্রেসক্রিপশনও রাখা উচিত।নিজের প্রয়োজন অনুযায়ী জ্বর সর্দি বা অ্যালার্জির জন্য ব্যবহৃত ওষুধ রাখতে পারেন। এছাড়া ব্যান্ডেজ, মাস্ক টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখা যেতে পারে।তবে বিদেশে ওষুধ নেওয়ার আগে সেগুলো বহনের নিয়ম জেনে নিন। কিছু ওষুধের ক্ষেত্রে বিশেষ অনুমতি বা প্রেসক্রিপশন প্রয়োজন হতে পারে।

আরও পড়ুনঃমালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো

৬. প্রয়োজনীয় ডকুমেন্টস আলাদা করে রাখুন

মালয়েশিয়া ভ্রমণের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে সংরক্ষণ করা। কারণ বিমানবন্দর এবং ইমিগ্রেশনে বিভিন্ন সময় এসব কাগজ দেখানোর প্রয়োজন হতে পারে।

তাই সব কাগজপত্র একটি আলাদা ফোল্ডারে রাখুন। এতে প্রয়োজনের সময় খুঁজে পেতে অসুবিধা হবে না।

সাধারণত যেসব কাগজপত্র সঙ্গে রাখা প্রয়োজন সেগুলো হলো

  • বৈধ পাসপোর্ট

  • প্রয়োজনীয় ভিসা বা প্রবেশের অনুমতিপত্র
  • বিমানের টিকিট
  • হোটেল বুকিংয়ের তথ্য
  • ভ্রমণ বিমার কপি
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • জরুরি যোগাযোগের তথ্য

এছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্রের ছবি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে কোনো কারণে কাগজপত্র খুঁজে না পেলে তথ্য দেখতে সুবিধা হবে। তবে ডিজিটাল কপির পাশাপাশি প্রয়োজনীয় মূল কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখবেন।

৭. মোবাইল ও প্রয়োজনীয় গ্যাজেট সঙ্গে নিন

বর্তমানে বিদেশ ভ্রমণে মোবাইল ফোন খুবই দরকারি একটি জিনিস। অপরিচিত জায়গায় রাস্তা খুঁজে পাওয়া পরিবারের সঙ্গে যোগাযোগ করা এবং বিভিন্ন তথ্য জানার জন্য মোবাইল ব্যবহার করতে হয়।

তাই বাংলাদেশ থেকে যাওয়ার আগে মোবাইল ফোন এবং অন্যান্য গ্যাজেট ঠিকভাবে গুছিয়ে নিন।

সঙ্গে রাখতে পারেন

  • মোবাইল ফোন

  • মোবাইল চার্জার

  • পাওয়ার ব্যাংক

  • ইয়ারফোন

  • প্রয়োজনীয় চার্জিং কেবল

  • ক্যামেরা

  • আন্তর্জাতিক প্লাগ অ্যাডাপ্টার

মালয়েশিয়ায় সাধারণত G-টাইপ প্লাগ ব্যবহার করা হয়। তাই নিজের চার্জারের সঙ্গে মিলিয়ে একটি উপযুক্ত অ্যাডাপ্টার নিতে পারেন।পাওয়ার ব্যাংক বহনের ক্ষেত্রে বিমান সংস্থার নিয়ম মেনে চলুন। সাধারণত এটি হ্যান্ড লাগেজে রাখতে হয়। তাই ভ্রমণের আগে এ বিষয়ে নিশ্চিত হয়ে নিন।

আরও পড়ুনঃমালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো

৮. প্রয়োজনীয় নগদ অর্থ ও ব্যাংক কার্ড রাখুন

বিদেশে ভ্রমণের সময় নিজের খরচ চালানোর জন্য অর্থের প্রয়োজন হয়। মালয়েশিয়ায় খাবার কেনা যাতায়াত কেনাকাটা এবং অন্যান্য কাজে টাকা খরচ হতে পারে।তাই বাংলাদেশ থেকে যাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রা সংগ্রহ করুন। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত।এছাড়া আন্তর্জাতিক লেনদেনের সুবিধা রয়েছে এমন ব্যাংক কার্ড সঙ্গে রাখতে পারেন। তবে বিদেশে কার্ড ব্যবহার করার আগে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নিয়ম ও সুবিধা জেনে নিন।সব টাকা এক জায়গায় না রেখে নিরাপদভাবে ভাগ করে রাখুন। কিছু নগদ টাকা হাতের কাছে রাখতে পারেন এবং বাকি টাকা নিরাপদ স্থানে রাখুন।অপ্রয়োজনীয় বেশি নগদ অর্থ বহন করা থেকে বিরত থাকুন। এতে ভ্রমণের সময় অর্থ হারানোর ঝুঁকি কিছুটা কমবে।

৯. ব্যাগ গোছানোর সময় কিছু কৌশল অনুসরণ করুন

লাগেজের মধ্যে জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এলোমেলোভাবে সবকিছু রাখলে প্রয়োজনের সময় নির্দিষ্ট জিনিস খুঁজে পাওয়া কঠিন হয়।প্রথমে পোশাকগুলো আলাদা করে ভাঁজ করুন। এরপর ছোট পাউচ বা ব্যাগে চার্জার প্রসাধনী এবং অন্যান্য ছোট জিনিস রাখুন।কিছু সহজ কৌশল অনুসরণ করতে পারেন।

পোশাক রোল করে রাখুন

পোশাক রোল করে রাখলে ব্যাগের জায়গা ভালোভাবে ব্যবহার করা যায়। ছোট পোশাকগুলো একসঙ্গে সাজিয়ে রাখুন।

ভারী জিনিস নিচে রাখুন

ব্যাগের নিচের দিকে ভারী জিনিস এবং উপরের দিকে হালকা জিনিস রাখুন। এতে ব্যাগ বহন করতে সুবিধা হবে।

জুতা আলাদা রাখুন

জুতার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করুন। এতে জুতার ময়লা পোশাকে লাগবে না।

ছোট জিনিস আলাদা করুন

চার্জার, কেবল, প্রসাধনী এবং অন্যান্য ছোট জিনিস আলাদা পাউচে রাখুন।

লাগেজে পরিচয় ট্যাগ লাগান

ব্যাগের বাইরে নিজের নাম ও যোগাযোগের তথ্য লিখে রাখুন। এতে বিমানবন্দরে একই রকম ব্যাগের মধ্যে নিজের ব্যাগ চিনতে সুবিধা হবে।

১০. ভ্রমণের আগে লাগেজের ওজন পরীক্ষা করুন

অনেক সময় ভ্রমণের আগে প্রয়োজনের তুলনায় বেশি জিনিসপত্র নেওয়া হয়। ফলে লাগেজের ওজন বেড়ে যায়। বিমানবন্দরে গিয়ে ওজন বেশি পাওয়া গেলে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।তাই ব্যাগ গোছানো শেষ হলে বাড়িতেই ওজন পরীক্ষা করুন। এজন্য ডিজিটাল লাগেজ স্কেল ব্যবহার করতে পারেন।প্রথমে আপনার বিমানের টিকিটে উল্লেখ করা লাগেজের ওজনসীমা দেখুন। এরপর সেই অনুযায়ী ব্যাগের ওজন মিলিয়ে নিন।তবে গুরুত্বপূর্ণ জিনিওজন বেশি হলে অপ্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য সামগ্রী বাদ দিন। স বাদ দেওয়ার আগে তালিকার সঙ্গে মিলিয়ে নিন।মনে রাখবেন প্রতিটি এয়ারলাইনের লাগেজের নিয়ম এক রকম নয়। তাই ভ্রমণের আগে নিজের টিকিট অনুযায়ী নিয়ম জেনে নেওয়া উচিত।

১১. হ্যান্ড লাগেজে জরুরি জিনিস রাখুন

বিমানে ভ্রমণের সময় সব প্রয়োজনীয় জিনিস চেক-ইন লাগেজে রাখা ঠিক নয়। কারণ মূল লাগেজটি বিমানে দেওয়ার পর যাত্রাপথে সেটি হাতের কাছে পাওয়া যায় না।তাই কিছু গুরুত্বপূর্ণ জিনিস হ্যান্ড লাগেজে রাখুন। বিশেষ করে পাসপোর্ট, টিকিট এবং অন্যান্য কাগজপত্র এমন জায়গায় রাখবেন যেখান থেকে সহজেই বের করা যায়।হ্যান্ড লাগেজে মোবাইল, চার্জিং কেবল, অনুমোদিত পাওয়ার ব্যাংক প্রয়োজনীয় ওষুধ এবং এক সেট অতিরিক্ত পোশাক রাখতে পারেন।তবে হ্যান্ড লাগেজে কী কী জিনিস নেওয়া যাবে তা আগে থেকে জেনে নিন। ধারালো বস্তু এবং নির্দিষ্ট পরিমাণের বেশি তরল পদার্থ বহনের ক্ষেত্রে বিধিনিষেধ থাকতে পারে।

আরও পড়ুনঃমালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের লাগেজ গোছানোর প্রয়োজনীয় টিপসগুলো

১২. ভ্রমণের আগে শেষবার সবকিছু পরীক্ষা করুন

লাগেজ গোছানোর কাজ শেষ হওয়ার পরও একবার সবকিছু পরীক্ষা করা দরকার। কারণ তাড়াহুড়ার কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগে রাখা হয় না।বিমানবন্দরে যাওয়ার আগে পাসপোর্ট, ভিসা, টিকিট এবং অন্যান্য কাগজপত্র ঠিক আছে কি না দেখে নিন। এরপর লাগেজের চেইন, তালা এবং হাতল পরীক্ষা করুন।মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। হোটেল বুকিং ও বিমানের টিকিটের তথ্য মোবাইলে সংরক্ষণ করুন।সবশেষে নিজের তৈরি করা তালিকার সঙ্গে ব্যাগের জিনিসগুলো মিলিয়ে নিন। এতে কোনো কিছু বাদ পড়েছে কি না তা সহজেই বুঝতে পারবেন।

মালয়েশিয়া ভ্রমণে লাগেজ গোছানোর চেকলিস্ট

ভ্রমণের আগে নিচের তালিকাটি দেখে নিজের জিনিসপত্র মিলিয়ে নিতে পারেন।

মালয়েশিয়া ভ্রমণে লাগেজ গোছানো নিয়ে সাধারণ প্রশ্ন

১. মালয়েশিয়া ভ্রমণে কী ধরনের পোশাক নেওয়া ভালো?

মালয়েশিয়ার আবহাওয়া সাধারণত গরম ও আর্দ্র। তাই হালকা ও আরামদায়ক পোশাক নেওয়া ভালো। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী একটি হালকা জ্যাকেট রাখতে পারেন।

২. মালয়েশিয়া যাওয়ার সময় কোন কাগজপত্র সঙ্গে রাখতে হবে?

বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় ভিসা বা প্রবেশের অনুমতিপত্র, বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের তথ্য সঙ্গে রাখা উচিত।

৩. হ্যান্ড লাগেজে কী কী রাখা যায়?

হ্যান্ড লাগেজে পাসপোর্ট, টিকিট, মোবাইল, প্রয়োজনীয় ওষুধ এবং অনুমোদিত ইলেকট্রনিক সামগ্রী রাখা যায়। তবে এয়ারলাইনের নিয়ম অনুসরণ করতে হবে।

৪. মালয়েশিয়া ভ্রমণে কত কেজি লাগেজ নেওয়া যায়?

এটি নির্ভর করে আপনার এয়ারলাইন এবং টিকিটের ধরনের ওপর। তাই টিকিটে উল্লেখ করা ব্যাগেজ অ্যালাউন্স দেখে নেওয়া উচিত।

৫. মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশি খাবার নেওয়া যাবে কি?

সব ধরনের খাবার নেওয়ার অনুমতি নেই। খাবারের ধরন অনুযায়ী মালয়েশিয়ার কাস্টমস ও আমদানি বিধিনিষেধ প্রযোজ্য হতে পারে। তাই খাবার নেওয়ার আগে নিয়ম যাচাই করুন।

শেষ কথা

মালয়েশিয়া ভ্রমণের আগে লাগেজ গোছানোর জন্য একটু সময় নিয়ে পরিকল্পনা করলে অনেক ঝামেলা এড়ানো যায়। প্রয়োজনীয় জিনিসগুলো আগে থেকে তালিকা করে রাখলে শেষ মুহূর্তে তাড়াহুড়া করতে হয় না।তাই ভ্রমণের কয়েক দিন আগে থেকেই পোশাক কাগজপত্র ওষুধ মোবাইল এবং অন্যান্য সামগ্রী গুছিয়ে রাখুন। পাশাপাশি লাগেজের ওজন ও বিমান সংস্থার নিয়ম ভালোভাবে যাচাই করুন।সব সময় মনে রাখবেন বেশি জিনিস নেওয়ার চেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকভাবে সঙ্গে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। এতে আপনার মালয়েশিয়া ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url